মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৪তম এজিএম অনুষ্ঠিত
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।
এমটিবির চেয়ারম্যান মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী, মো. ওয়াকিল উদ্দন, আরিফ দৌলা, খাজা নারগীছ হোসেন এবং ড্যানিয়েল ডোনাল্ড ডি ল্যাঞ্জ এবং স্বতন্ত্র পরিচালক ফারুক আহমদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, কোম্পানি সেক্রেটারি মালিক মুনতাসির রেজা, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হোসেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডাররা।