সরাসরি রপ্তানি বাড়াতে প্রণোদনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শাহরিয়ার পরিচালক, বিজিএপিএমইএ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমে গেছে। তার প্রভাবে সরঞ্জাম ও মোড়ক পণ্য উৎপাদনে নিয়োজিত কারখানাগুলোর মধ্যে বর্তমানে অধিকাংশ কারখানা ৪০–৫০ শতাংশ উৎপাদন সক্ষমতায় চলছে।

সারা বিশ্বে সরঞ্জাম ও মোড়ক পণ্যের ৭০ হাজার কোটি ডলারের বাজার রয়েছে। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো সরঞ্জাম ও মোড়ক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

উন্নত মানের এসব পণ্য সহজেই সরাসরি রপ্তানি করা সম্ভব। চীনে এ ধরনের পণ্য রপ্তানিতে ৫-১২ শতাংশ প্রণোদনা দেওয়া হয়। সে কারণে আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারছি না। তবে চীনের মতো নগদ সহায়তা দেওয়া হলে বাংলাদেশ থেকেও সরঞ্জাম ও মোড়ক পণ্য সরাসরি রপ্তানি করা সম্ভব।

আমাদের দেশীয় কোম্পানিগুলোকে টিকিয়ে রাখতে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ, বর্তমান বৈশ্বিক অস্থিরতায় ক্রয়াদেশ কমে যাওয়ায় ছোট কারখানাগুলো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

তাই বিদেশ থেকে শুল্কমুক্ত সুবিধায় সরঞ্জাম ও মোড়ক পণ্য আমদানি করা প্রয়োজন। এমন ব্যবস্থা নিলে তৈরি পোশাক রপ্তানিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে না।

আরও পড়ুন