অসুখ হলে চিকিৎসকের কথা শুনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহসান এইচ মনসুর

এটা ঠিক, আইএমএফ ঋণ দেওয়ার সময় নানা শর্তারোপ করে। কিন্তু শর্তগুলো তো খারাপ নয়, ব্যাংকিং ব্যবস্থার সংস্কার, মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া—এসব তো খারাপ কিছু নয়। সব দেশেরই উচিত, এগুলো নিজে থেকে করা। কিন্তু তারা সেটা করতে পারে না বলে আইএমএফ এসব শর্তারোপ করে।

বিষয় হচ্ছে, অসুখ হলে তো চিকিৎসকের কথা শুনতে হবে, তখন তো রোগী নিজের ইচ্ছানুসারে চলতে পারবে না। তাঁকে তখন চিকিৎসকের কথা শুনতে হবে।

দেশগুলো মূলত অভ্যন্তরীণ কারণে এসব শর্ত পূরণ করতে পারে না। তখন ঋণ আলোচনা আর এগোয় না। এর জন্য আইএমএফ
দায়ী নয়।