আগ্রহ বেড়েছে টেকসই অর্থায়নে
টেকসই প্রতিষ্ঠান গড়তে পথনকশা তৈরি করেছি
২০২০ সালে টেকসই অর্থায়ন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ওই নীতিমালার আলোকে পরিবেশবান্ধব শিল্পসহ টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়াতে শুরু করেছে অনেক ব্যাংক। এ অর্থায়নের ক্ষেত্রে কেউ বেছে নিচ্ছে কৃষি খাত, কেউবা ইটিপি স্থাপন আর কেউবা বাড়াচ্ছে সিএসআর ব্যয়। টেকসই অর্থায়ন নিয়ে কী ভাবছেন স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ১০ জন এমডি ও সিইওর ভাবনা নিয়ে এ আয়োজন।
জলবায়ুপরিবর্তন, কার্বন নিঃসরণ, বৈশ্বিক তাপমাত্রা ইত্যাদি এখন পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে টেকসই উন্নয়নের বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছে। টেকসই উন্নয়নের জন্য টেকসই অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ উপাদান। শুরু থেকেই অর্থায়নের ক্ষেত্রে আইডিএলসি পরিবেশ ও সমাজের চাহিদাকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক যে টেকসই অর্থায়নের নীতিমালা ঘোষণা করেছে, এর আলোকে আইডিএলসি নিজস্ব টেকসই অর্থায়নের নীতিমালা করেছে।
২০২১ সালে আইডিএলসি বার্ষিক মেয়াদি ঋণের ৭ দশমিক ৩০ শতাংশ পরিবেশবান্ধব শিল্পে এবং বার্ষিক মোট ঋণের ২১ শতাংশ টেকসই অর্থায়ন করেছে।