অর্থমন্ত্রী কত নম্বর পেলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। চার ব্যবসায়ী সংগঠনের নেতার কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়
১. নিজেদের খাতের জন্য কী পেলেন? এতে কী প্রভাব পড়বে।
২. সামগ্রিক বিচারে বাজেটকে ১০-এ কত নম্বর দেবেন?

ফারুক হাসান
ফারুক হাসান

৪/১০
ফারুক হাসান
সহসভাপতি, বিজিএমইএ
পোশাক রপ্তানির ওপর উৎসে কর শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে দেড় শতাংশ করায় ছোট ও মাঝারি কারখানা টিকে থাকতে পারবে না। এমনিতেই ব্যবসার খরচ বাড়ছে, কমছে প্রতিযোগিতা সক্ষমতা। এর মধ্যে উৎসে কর বৃদ্ধির সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে পোশাকশিল্পে প্রাতিষ্ঠানিক (করপোরেট) কর কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে আমাদের দাবি ছিল সেটি ১০ শতাংশ করা। প্রাতিষ্ঠানিক কর না কমালে এ খাতে পর্যাপ্ত বিনিয়োগ হবে না।

মো. আবদুল হামিদ শরিফ
মো. আবদুল হামিদ শরিফ

৫/১০
মো. আবদুল হামিদ শরিফ
সভাপতি, বারভিডা
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) পক্ষ থেকে আমরা পরিবেশবান্ধব হাইব্রিড প্রযুক্তির রিকন্ডিশন্ড বা পুরোনো গাড়ি আমদানির জন্য আলাদা এইচএস কোড ও ভর্তুকি দিয়ে শুল্কায়ন করার সুবিধা দাবি করেছিলাম। তবে সরকার পুরোনো নয় বরং নতুন গাড়ি আমদানি উৎসাহিত করতে সুবিধা দিয়েছে। কিন্তু আমাদের দেশের ৮০ শতাংশ গাড়ি রিকন্ডিশন্ড বা পুরোনো। এ ছাড়া গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক ও সিসির স্তর পুনর্বিন্যাস করার দাবি করলেও সেটি বিবেচনায় নেওয়া হয়নি। সব মিলিয়ে এই বাজেটে আমাদের খাতের জন্য যা প্রস্তাব করা হয়েছে তাতে আমরা অসন্তুষ্ট।

আবু মোতালেব
আবু মোতালেব

৩.৫/১০
আবু মোতালেব
সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ঐক্য ফোরাম
প্যাকেজ মূসক বহাল রাখার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু যেভাবে রাখা হয়েছে, তা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা প্যাকেজ মূসকের বিষয়ে এফবিসিসিআই থেকে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সেটাকে পাশ কাটানো হয়েছে। এতে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। আমরা এটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব। মূসক আইন নিয়েও আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসব। আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাগুলোর সুরাহা করতে হবে।