আলোচিত আট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী ২০১৫ সালের বিশ্ব অর্থনীতি ছিল ঘটনাবহুল। টালমাটাল। এমন কিছু ঘটনা ছিল, যা বিশ্ব অর্থনীতিকে অনেকখানিই বদলে দিয়েছে। যার প্রভাব ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিশ্লেষকদের ধারণা।

দারিদ্র্য

.
.

২০১৫ সাল শেষে সারা বিশ্বে অতি দারিদ্র্যের হার এক অঙ্কের ঘরে নেমে ৯ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস ছিল। তবে এখনো ৭০ কোটি ২০ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, যাদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম। তাঁরা বেশির ভাগই আফ্রিকার সাব-সাহারা ও দক্ষিণ এশিয়ার বাসিন্দা। অতি দারিদ্যের হার এক অঙ্কের ঘরে নেমে যাওয়া সমকালীন সময়ে সবচেয়ে ভালো খবর বলে মনে করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

পরিবেশ
১২ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৫টি দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের কার্বন মাত্রা কমিয়ে আনার জন্য একটি বৈশ্বিক চুক্তি করেছেন।

.
.

প্রতিটি দেশ গ্রিন হাউস গ্যাস নির্গমন কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। কেননা, জলবায়ু পরিবর্তন দারিদ্র্য বৃদ্ধির ক্ষেত্রে বেশ প্রভাব ফেলে। ‘ক্লাইমেট স্মার্ট’ উন্নয়নের জন্য ১৩০টি দেশের সঙ্গে কাজ শুরু করেছে বিশ্বব্যাংক। এ জন্য তৈরি হচ্ছে ২ হাজার ৯০০ কোটি ডলারের জলবায়ু তহবিল।

দেশত্যাগ

.
.

এ মুহূর্তে সারা বিশ্বে বাধ্য হয়ে দেশত্যাগী লোকের সংখ্যা প্রায় ছয় কোটি। এ সংখ্যা দ্বিতীয় মহাযুদ্ধের পর সর্বোচ্চ। শুধু সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়া থেকেই দুই কোটি লোক দেশ ত্যাগ করেছে। গত অক্টোবর মাসে জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) এসব দেশত্যাগী মানুষকে সহায়তা করার জন্য বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে।

টেকসই উন্নয়ন
এ বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের আওতায় বিশ্বের প্রায় সব দেশ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) গ্রহণ করেছে। এতে ২০২৩ সালের মধ্যে

.
.

১৭টি লক্ষ্য অর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এসডিজির মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা। এসডিজি হলো সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) পরবর্তী বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা।

পণ্যমূল্য

.
.

চার বছর আগে থেকেই বিশ্ববাজারে কৃষি ও শিল্পপণ্যের দাম কমতে শুরু করে। এ বছর এসে যোগ হয় জ্বালানি তেল। বছরজুড়েই জ্বালানি তেলের দাম কমেছে। দাম কমে যাওয়ায় ক্ষতির শিকার মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপের রপ্তানিকারক দেশগুলো। তবে লাভবান হয়েছে আমদানিকারক দেশ ভারত।

ব্যবসা-বাণিজ্য
১২২টি দেশ বা বিশ্বের ৬০ শতাংশ দেশে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হয়েছে। ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬ প্রতিবেদন অনুযায়ী, এসব দেশে ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত ২৩১টি সংস্কার হয়েছে। বিশ্ব প্রেক্ষাপটে গড় হিসাব করলে এখন ২০ দিনেই নতুন ব্যবসা শুরু করা যায়। ২০০৩ সালে এ গড় ছিল ৫১ দিন।
জনশক্তি

কর্মক্ষম জনশক্তিই উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করছে। বিশ্বব্যাংক বলছে, ২০১৫ থেকে ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সাব সাহারা দেশগুলোর কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীই বিশ্ব

.
.

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখবে। ২০১২ সালে বিশ্বের মোট জনগোষ্ঠীর ৬৬ শতাংশই ছিল কর্মক্ষম জনগোষ্ঠী, এর বিশাল অংশই দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সাব-সাহারার দেশ। ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৯৭০ কোটিতে। তখন বিশ্বের মোট জনগোষ্ঠীর অর্ধেকই বাস করবে মাত্র নয়টি দেশে।
নারী

.
.

অর্থনীতির মূল ধারায় এখনো আসতে পারছে না নারীরা। ২০১৬ সালের উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল প্রতিবেদন অনুযায়ী ১৭৩ দেশের মধ্যে ১৫৫টি দেশে অন্তত একটি আইন রয়েছে, যা নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে বাধা হয়ে আছে। আর ১০০টি দেশ রয়েছে যেখানে নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে লিঙ্গপরিচয় বাধা হয়ে দাঁড়িয়েছে।
(সূত্র: বিশ্বব্যাংকের ব্লগ)