উদ্ভাবনী ধারণাকে পৃষ্ঠপোষকতা দেবে গ্রামীণফোন ও টেলিনর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিনর ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও টেলিনর গ্রুপের ইভিপি রলভ এরিক স্পিলিং ।
টেলিনর ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও টেলিনর গ্রুপের ইভিপি রলভ এরিক স্পিলিং ।

টেলিনর ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও টেলিনর গ্রুপের ইভিপি রলভ এরিক স্পিলিং সম্প্রতি ঢাকা সফরকালে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন
নটেন্ট তৈরিতে উদ্ভাবনী ধারণাকে পৃষ্ঠপোষকতা দেবে টেলিনর ডিজিটাল ও গ্রামীণফোন। টেলিনর ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও টেলিনর গ্রুপের ইভিপি রলভ এরিক স্পিলিং এ কথা জানিয়েছেন।
স্পিলিং বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং এ খাতকে জনপ্রিয় করতে স্থানীয় কনটেন্টের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের উদ্যোক্তাদের সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা ভাবছেন তাঁরা। দেশীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য প্রতিযোগিতা আয়োজনের কথাও জানালেন তিনি।
বাংলাদেশে গ্রামীণফোনের অগ্রগতিতে সন্তুষ্ট স্পিলিং একে আরও এগিয়ে নিতে চান। গ্রামীণফোন, মজিলা ও সিম্ফনির যৌথ উদ্যোগে সম্প্রতি চালু হওয়া স্মার্টফোনের কথা তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ কর্মসূচি আরও এগিয়ে যাবে। মাত্র চার হাজার ৬৫০ টাকায় এ ফোন বাজারে এনে কম খরচের স্মার্টফোন প্রচলনের পাশাপাশি সহজ ও সুলভে ইন্টারনেটের সুবিধা উপভোগের সুযোগ দিচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে টেলিনর গ্রুপ সবার জন্য ইন্টারনেট সেবা চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ ফোনের দাম কিছুটা বেশি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিক্রির পরিমাণ বাড়লে আগামী বছরের শুরু নাগাদ এর দাম কমতে পারে।’
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের মূল্যায়ন করতে গিয়ে ইন্টারনেট বিস্তৃতি এখনো অনেক কম হওয়ায় একে এখনো পরিপূর্ণ বাজার বলতে রাজি নন তিনি। তবে তিনি বলেন, ‘ক্রমবিকাশমান বাজার দ্রুত বিকশিত হয়।’
সবার জন্য স্মার্টফোন সহজলভ্য এবং আরও বেশি বেশি স্থানীয় কনটেন্ট ও সেবা নিয়ে আসতে পারলে দ্রুত এটা পরিপূর্ণতা পাবে বলে মনে করেন স্পিলিং।
আশাবাদী এরিক স্পিলিং বলেন, ‘আগামী এক দশকে এ দেশের অধিকাংশ মানুষই ইন্টারনেটের আওতায় আসবে। প্রযুক্তির সুবিধা নেবে সবাই। প্রয়োজনীয় সেবার পাশাপাশি তথ্য বিনোদনের ক্ষেত্রেও এ খাতের ওপর নির্ভরশীল হবে মানুষ। তাই প্রয়োজনীয় সব ধরনের কনটেন্টই তৈরি হবে।’
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার ক্ষেত্রে গ্রামীণফোন ও টেলিনর বড় ভূমিকা পালন করতে পারে বলেও মনে করেন তিনি।