উন্নয়ন নিয়ে বিআইডিএসের সম্মেলন ২৩-২৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনি ও রোববার (২৩ ও ২৪ এপ্রিল) বাংলাদেশের উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী এক আলোচনা সভার আয়োজন করেছে রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। নয়টি অধিবেশনে অবকাঠামো, কৃষি, দারিদ্র্য, গণতন্ত্র, সুশাসন, আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ আলোচনা হবে। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিআইডিএসের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। রাজধানীর বিআইডিএস মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটির মহাপরিচালক কে এ এস মুর​শিদসহ বিআইডিএসের অন্য গবেষকেরা উপস্থিত ছিলেন।