প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় জিডিপিতে দেশের উৎপাদন খাতে কর্মসংস্থান ২০ শতাংশ বাড়বে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উৎপাদন খাতের অবদান বেড়ে ২১ শতাংশে উন্নীত হবে।
অস্ট্রিয়ায় স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ সম্মেলনে এক প্যানেল আলোচনায় গত শুক্রবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন। ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে ‘জাতীয় অর্থনৈতিক নীতি ও কর্মসূচির মূলধারায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়ন কর্মসূচির প্রতিফলন’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নেপালের শিল্পমন্ত্রী সোম প্রাসাদ পান্ডে, ইউনিডোর শিল্পনীতি-বিষয়ক পরিচালক অগাস্টো লুইস এলকোরটা সিলভা, আর্জেন্টিনার শিল্প, প্রযুক্তি ও বিজ্ঞান-বিষয়ক মন্ত্রী ক্রিস্তিয়ান ব্রিটিয়েস্টিন; সার্কের মহাসচিব অর্জুন বি থাপা প্রমুখ। বিজ্ঞপ্তি।