এএমসিএল-প্রাণ ৩২ শতাংশ লভ্যাংশ দেবে

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০১৩-১৪ সালের শেয়ারধারীদের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহ্তাবউদ্দিন আহ্মেদ, ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, পরিচালক সাবিহা আমজাদ, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, অর্থ পরিচালক উজমা চৌধুরী, নির্বাহী পরিচালক ইলিয়াস মৃধা, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, বিপণন পরিচালক চৌধুরী কামরুজ্জামান ও কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আলোচ্য বছরে কোম্পানির করপূর্ব মুনাফা হয়েছে সাত কোটি টাকা এবং বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৯৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। বিজ্ঞপ্তি।