অভিমত: পোশাকশিল্প
‘অন্য যে কোনো প্রতিযোগী দেশের তুলনায় আমরা এগিয়ে আছি’
তৈরি পোশাক রপ্তানি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। টানা সাত মাস রপ্তানি কমার পর গত আগস্ট থেকে বাড়ছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে রপ্তানি হয়েছে ২৪১ কোটি ডলারের পোশাক, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ০৯ শতাংশ বেশি। রপ্তানি বৃদ্ধি পেলেও পোশাকশিল্পের উদ্যোক্তারা বলছেন, ক্রয়াদেশ আসায় এখনো শ্লথগতি রয়েছে। আবার করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়েও নতুন করে শঙ্কা রয়েছে। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি ফারুক হাসান। অনুলিখন করেছেন শুভংকর কর্মকার
করোনার শুরুর দিকে তৈরি পোশাকের অনেক ক্রয়াদেশ স্থগিত ও বাতিল হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে তা আবার উৎপাদন করার অনুমতি দিয়েছে ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান। যদিও কিছু ক্ষেত্রে আমাদের পোশাকের দাম কমাতে হয়েছে। মূল্যছাড়ও দিতে হয়েছে। বর্তমানে কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ আসছে, যা চলমান মহামারির প্রেক্ষাপটে খুবই ভালো সংবাদ। এ ক্ষেত্রে অন্য যেকোনো প্রতিযোগী দেশের তুলনায় আমরা এগিয়ে আছি।
করোনার প্রভাবে তৈরি পোশাকের রপ্তানি খাদের কিনারায় চলে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে সরকারের কিছু বলিষ্ঠ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মধ্যে অন্যতম, করোনা সংক্রমণের একপর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সচল করে দেওয়া। আরেকটি হচ্ছে, চার মাস শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত। এ কারণেই আমরা ক্রেতাদের মূল্যছাড়ের মতো সুবিধা দিতে পেরেছি। দেরিতে পোশাকের মূল্য পরিশোধের বিষয়টিও আমরা মেনে নিতে পেরেছি। এতে ক্রেতাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হয়েছে।
ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন। তবে আগের মতো লকডাউনে কেউ যাবে বলে মনে হয় না। আরেকটি বিষয় হচ্ছে, করোনায় মানুষ বাইরে কম বের হচ্ছে। বেশির ভাগ সময় ঘরে থাকার কারণে টি–শার্ট, ট্রাউজারের মতো ক্যাজুয়াল পোশাকের চাহিদা বেড়েছে।
টানা সাত মাস রপ্তানি কমার পর গত আগস্ট থেকে বাড়ছে। গত সেপ্টেম্বরে রপ্তানি হয়েছে ২৪১ কোটি ডলারের পোশাক, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ০৯ শতাংশ বেশি। অফ সিজনের কারণে চলতি অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সোয়েটার কারখানাগুলোতে কাজ থাকবে না। তবে শরৎ ও গ্রীষ্মের পোশাকের ক্রয়াদেশ আসতে শুরু করবে। সে কারণে আমি মনে করি না, পোশাকের রপ্তানি আগামী মাসগুলোতে নেতিবাচক হবে। তা ছাড়া গত কয়েক বছরে কর্মপরিবেশ উন্নয়ন ও যন্ত্রপাতির আধুনিকায়ন হয়েছে। তার সুবিধা ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি। অন্যদিকে সরকার করোনাকালে যেসব সুযোগ-সুবিধা দিয়েছে, তা যদি আরও কিছুদিন অব্যাহত রাখে, তাহলে আমাদের বাজার হারানোর আশঙ্কা নেই।
ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন। তবে আগের মতো লকডাউনে কেউ যাবে বলে মনে হয় না। আরেকটি বিষয় হচ্ছে, করোনায় মানুষ বাইরে কম বের হচ্ছে। বেশির ভাগ সময় ঘরে থাকার কারণে টি–শার্ট, ট্রাউজারের মতো ক্যাজুয়াল পোশাকের চাহিদা বেড়েছে। এসব পোশাক তৈরির ব্যাপারে আমরা বেশ শক্ত অবস্থানে রয়েছি। তবে যেটি হয়েছে, সক্ষমতার তুলনায় ক্রয়াদেশ কিছুটা কম থাকায় অনেকেই কম দামে ক্রয়াদেশ নিচ্ছে। তাই পোশাকের দাম আগের জায়গায় নিয়ে যাওয়াটা আগামী দিনে বড় চ্যালেঞ্জ হবে।
করোনাকালে মাস্ক, পিপিই গাউনের মতো সুরক্ষাসামগ্রীতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক উদ্যোক্তাই এসব পণ্য উৎপাদনের জন্য বিনিয়োগ করছে। তবে অভিজ্ঞতা না থাকা ও আন্তর্জাতিক সনদ পেতে দীর্ঘ প্রক্রিয়ার কারণে আমরা সুরক্ষা পণ্যের বাজার সেভাবে ধরতে পারিনি।
পিপিই গাউনের কাঁচামালও আমাদের দেশে হয় না। পূর্ব অভিজ্ঞতা থাকায় চীন সুরক্ষাসামগ্রীর ব্যবসা ভালো করেছে। তবে আশা করছি, সামনের দিনগুলোতে আমরা ভালো করব। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানই অ্যান্টিভাইরালের মতো উন্নতমানের মাস্ক তৈরি করছে। রপ্তানিও হচ্ছে।
বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে গেলে তৈরি পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ তখন আমরা বিভিন্ন বাজারে শুল্কমুক্ত সুবিধা হারাব। সরকারের উচিত হবে, করোনার কারণে এলডিসি থেকে উত্তরণের পরও বাণিজ্য–সুবিধা বজায় রাখার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, এলডিসি থেকে উত্তরণের জন্য আমাদের আরও কিছুটা সময় নেওয়া দরকার।
বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে গেলে তৈরি পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ তখন আমরা বিভিন্ন বাজারে শুল্কমুক্ত সুবিধা হারাব। সরকারের উচিত হবে, করোনার কারণে এলডিসি থেকে উত্তরণের পরও বাণিজ্য–সুবিধা বজায় রাখার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া।
ভিয়েতনামের পণ্যে শাস্তিমূলক শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, ভিয়েতনাম তাদের মুদ্রাকে কৃত্রিমভাবে অবমূল্যায়িত করে রেখেছে। শেষ পর্যন্ত ভিয়েতনামের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির সুযোগ বাড়বে। ভিয়েতনাম সাধারণ কৃত্রিম তন্তু বা ম্যান মেইড ফাইবারের তৈরি পোশাক বেশি রপ্তানি করে। তবে আমরা তাদের সঙ্গে দামের প্রতিযোগিতায় পেরে উঠছি না। তবে ভিয়েতনামের ওপর ৫-১০ শতাংশ শুল্ক আরোপ হলে আমাদের পণ্যের দাম তাদের কাছাকাছি চলে আসবে।
নানামুখী চ্যালেঞ্জের পরও বাংলাদেশের তৈরি পোশাকশিল্প পরিবেশবান্ধব কারখানা স্থাপনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বের শীর্ষ দশ পরিবেশবান্ধব শিল্প স্থাপনায় স্থান পাওয়া ২৭টির মধ্যে বাংলাদেশের ১৪টি কারখানা জায়গা করে নিয়েছে।
নানামুখী চ্যালেঞ্জের পরও বাংলাদেশের তৈরি পোশাকশিল্প পরিবেশবান্ধব কারখানা স্থাপনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বের শীর্ষ দশ পরিবেশবান্ধব শিল্প স্থাপনায় স্থান পাওয়া ২৭টির মধ্যে বাংলাদেশের ১৪টি কারখানা জায়গা করে নিয়েছে। এটি আমাদের বিরাট সাফল্য। এতে কারখানাগুলো পোশাকের বাড়তি মূল্য না পেলেও দীর্ঘ মেয়াদের পরিবেশসম্মত ও জ্বালানি সাশ্রয়ী হয়েছে, যা কিনা দেশের জন্য খুবই কল্যাণকর। দেশ হিসেবে পরিবেশবান্ধব কারখানাগুলোর ব্র্যান্ডিং করা গেলে পোশাকশিল্প নেতিবাচক ভাবমূর্তি থেকে বের হতে পারবে।
সেটি হলে পোশাকের বাড়তি দামও পাওয়া যাবে। পরিবেশবান্ধব কারখানার জন্য করপোরেট কর ২ শতাংশ কমিয়েছে সরকার। এখানে আরেকটু ছাড় দেওয়া হলে উদ্যোক্তারা আরও বেশি পরিবেশবান্ধব কারখানা স্থাপনে উদ্যোগী হবেন। সেটি হলে দেশই উপকৃত হবে।