প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংকের জুন শেষে আমানতকারীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ২৩ হাজার ও ঋণ গ্রহীতা ৫৩ হাজার। এ ছাড়া ব্যাংকটির রয়েছে ১ লাখ ৭৬ হাজার কার্ড গ্রাহক ও ৪ লাখ ৭৫ হাজার মোবাইল ব্যাংকিং গ্রাহক। ২০১৬ সালে ব্যাংকটি ৫০০ কোটি টাকা মুনাফা করে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩২৫ কোটি টাকা, যা বিগত বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। জুন শেষে মন্দ ঋণ হার ৫ দশমিক ১৩ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৩১ শতাংশে নেমেছে। ব্যাংকের বর্তমান শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ দশমিক শূন্য ২ শতাংশ, যা বিগত বছরের জুনে ছিল ১ দশমিক ৩২ শতাংশ। গতকাল ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। বিজ্ঞপ্তি