জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূল্যস্ফীতি কিছুটা কমার মধ্য দিয়ে শুরু হলো ২০১৬ সাল। গত জানুয়ারি মাসে মাসওয়ারি ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৬ দশমিক ০৭ শতাংশ হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে এ হার ছিল ৬ দশমিক ১০ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মূল্যস্ফীতি ও জাতীয় মজুরি সূচক হিসাবে এ তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি না পাওয়ায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে জানুয়ারি মাসে বাসাভাড়া না বাড়লে মূল্যস্ফীতি আরও কমত বলে তিনি মনে করেন। তিনি বলেন, চলতি অর্থবছরে লক্ষ্য অনুসারে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২০ শতাংশের মধ্যেই থাকবে।