জিডিপির তুলনায় বাজার মূলধন ১৮.৪৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় দেশের বাজার মূলধনের পরিমাণ ১৮ দশমিক ৪৬ শতাংশ। এ হার দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়েও কম।
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বলা হয়, বিশ্বের মোট জিডিপির তুলনায় বিশ্বের মোট বাজার মূলধন ২১৭ দশমিক ৩৩ শতাংশ। ভারতে জিডিপির তুলনায় এ হার ৭৯, পাকিস্তানে ২৯, শ্রীলঙ্কায় ২৪, ইন্দোনেশিয়ায় ৫১, ফিলিপাইনে ৯৬, মালয়েশিয়ায় ১৩৭, সিঙ্গাপুরে ২২৮ এবং হংকংয়ে ১০৪৮ শতাংশ।