দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে আয়বৈষম্য তুলনামূলক কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশিয়ায় মানুষের মধ্যে বৈষম্য পরিস্থিতিতে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ায় মানুষের মধ্যে বৈষম্য পরিস্থিতিতে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ায় মানুষের মধ্যে বৈষম্য পরিস্থিতিতে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের ওপরে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। আর বাংলাদেশের পেছনে রয়েছে নেপাল, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। এ হিসাব আর্থিক সূচকে নির্ণীত।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। গতকাল সোমবার পরিকল্পনা কমিশন আয়োজিত এক আলোচনা সভায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা প্রতিবেদনটি উপস্থাপন করেন।
তবে বিশ্বব্যাংকের যে প্রতিবেদন উপস্থাপন করা হেয়ছে, তাতে গিনি–সহগের হিসেব স্পষ্টভাবে উেল্লখ করা হয়নি। ফলে বিভিন্ন দেশের আয়বৈষম্য পরিস্থিতির চিত্রটি বোঝা কঠিন। উল্লেখ্য, গিনি-সহগে শূন্য থেকে ১ পর্যন্ত মান নির্ণয় করা হয়। মান যত ১ হওয়ার দিকে অগ্রসর হয়, বৈষম্য তত বেশি বলে ধরে নেওয়া হয়। বিশ্বব্যাংক বলছে, আফগানিস্তানে বৈষম্য সবচেয়ে কম আর ভুটানের বৈষম্য সবচেয়ে বেশি। আর বাংলাদেশের অবস্থান তৃতীয়।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে নিচের ৪০ ভাগ গরিব ওই দেশের মোট সম্পদের ২৩ ভাগের মালিক। পাকিস্তানে এ হার ২২ ভাগ। আর বাংলাদেশে এ হার প্রায় ২১ ভাগ। এর পরেই রয়েছে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। এসব খাতে বিনিয়োগ বাড়িয়ে সাধারণ নাগরিকদের সুবিধা বাড়াতে হবে। এতে বৈষম্য কমবে। আর পৃথিবীর অন্য অঞ্চলগুলোর তুলনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলে মোট দেশজ উৎপাদনে জিডিপি ও রাজস্ব অনুপাত সবচেয়ে কম। এটি অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ছাড়া এ দেশের খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন খাতে দেওয়া ভর্তুকির বিষয়ে কাঠামোগত সংস্কার করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রতিবেদনের ওপর আলোচনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। তিনি মনে করেন, দারিদ্র্য বিমোচনই দক্ষিণ এশিয়ার উন্নয়নের একটি বড় উপাদান। কেননা, এ অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি গরিব মানুষ বাস করে। মানুষের মাঝে বৈষম্য কমাতে আর্থিক, স্বাস্থ্য, শিক্ষাসহ সব মিলিয়ে একটি সমন্বিত উদ্যোগ থাকতে হবে।
আরেক আলোচক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সারা মাসে এত অল্প টাকা দেওয়া হয়, যা একজন শ্রমিককের এক থেকে দেড় দিনের মজুরির সমান। এত অল্প টাকা দিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তিনি ভূমিব্যবস্থার সংস্কারের ওপর তাগিদ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম।
গিনি-সহগ
পাকিস্তান ০.২৯৬
বাংলাদেশ ০.৩২১
নেপাল ০.৩২৮
ভারত ০.৩৩৯
শ্রীলঙ্কা ০.৩৬৪
মালদ্বীপ ০.৩৭৪
গিনি–সহগের এই হিসাব বিভিন্ন দেশে বিভিন্ন সময়ের। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রদত্ত পরিসংখ্যান