পিটুনি কর: মার খাবেন, করও দেবেন
১৯৭১ সালের ৩ ডিসেম্বরের পত্রিকা। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় সংবাদটি এক কলামে ছাপা হয়েছে। সংবাদটি হুবহু এ রকম—
‘এপিপি পরিবেশিত খবরে বলা হইয়াছে: কোন স্থানে কোন রূপ দুর্ঘটনা অনুষ্ঠিত হইলে দুর্ঘটনাস্থল হইতে ৫ শত গজ পর্যন্ত চারিদিকের লোকদের উপর ‘পিটুনি কর’ ধার্য করা হইবে। ৬ নং সেক্টরের সাব মার্শাল ল কর্তৃপক্ষ শহরের থানাসমূহের অফিসার-ইন-চার্জকে পিটুনি কর সম্পর্কে অবহিত করিতে নির্দেশ দিয়াছেন।
কোন স্থানে কিংবা কোন সময়ে কোন দুর্ঘটনা ঘটিলে সেখান হইতে ৫ শত গজের মধ্যবর্তী স্থানের লোকদের ২৪ ঘণ্টার মধ্যে দুর্ঘটনার সহিত জড়িত ব্যক্তিদের খুঁজিয়া বাহির করিতে হইবে। অন্যথায়, বোমা বিস্ফোরণ, গুলি বর্ষণ, হত্যা, অগ্নিকাণ্ড ও লুটতরাজ সংক্রান্ত ঘটনার পিটুনি কর দিতে হইবে।’
সেই পিটুনি কর আবার দেখা গেল ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধের সময় পিটুনি কর সিন্দুক থেকে বের করে এনেছিল পাকিস্তানি বাহিনী।
একজন অর্থনীতির ছাত্র হিসেবে প্রথমেই মনে হলো, এ আবার কেমন কর। কবে এর উৎপত্তি? খোঁজ নিয়ে জানা গেল, আরও সব কালাকানুনের মতো এটিও ছিল ব্রিটিশদেরই কীর্তি। ভারত বর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে চলা আইন অমান্য আন্দোলন ঠেকাতে পিটুনি কর চালু করা হয়েছিল। ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে বিভিন্ন লেখায় পিটুনি করের উল্লেখ আছে।
কলকাতার পুরোনো পত্রপত্রিকায় পাওয়া গেল পিটুনি কর নিয়ে নানা তথ্য। ভারতে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল ১৯৩০ সালে গান্ধীর নেতৃত্বে। আর সেই আন্দোলন প্রবল ছিল তৎকালীন মেদিনীপুর জেলায়। ১৯৩০ সালেই মেদিনীপুরে আন্দোলন ঠেকাতে পিটুনি কর আরোপ করা হয়েছিল। এ বিষয়ে একটি রিপোর্টে লেখা হয়েছে, ‘১৯৩০ সালে ৬ই এপ্রিল ছিল আইন অমান্য আন্দোলনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন আন্দোলনকারী সত্যাগ্রহীদের উপরে চললো পুলিশের নির্মম অত্যাচার। এতে ৫৯ জন নিহত ১৪২৯ জন সত্যাগ্রহী কারারুদ্ধ হন। দাসপুরে ১৯৩০ সালের ৬ই জুন মোহনখালি খালের উপর দিয়ে মানুষের মিছিল যেতে দেখে, সেই মিছিলে অভাবনীয় দৃশ্য দেখে ইন্সপেক্টর অব পুলিশ লোম্যান আতঙ্কিত হয়ে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। গুলিতে ঘটনাস্থলে ১৪ জন নিরস্ত্র মানুষ প্রাণ হারায়। নিরস্ত্র মানুষের উপরে গুলি চালিয়ে ক্ষান্ত হলেন না, ম্যাজিস্ট্রেট পেডির নির্দেশে দাসপুরের বাসিন্দাদের উপর ৯৬ হাজার টাকার পিটুনি কর বসানো হলো এবং আদায়ের জন্য ১৫০ জনের পুলিশের এক বিশেষ ক্যাম্প তৈরি হলো।
তবে পুরোনো সিন্দুক থেকে অন্ধকার যুগের আইন তুলে এনে ব্যক্তিবিশেষে আরোপ করার উদাহরণ অনেক আছে।
তবে ব্রিটিশ যুগের অবসানের সঙ্গে সঙ্গে কিন্তু পিটুনি কর চলে যায়নি। স্বাধীন ভারতেই এই কর আদায়ের উদাহরণ পাওয়া গেল। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর হচ্ছে ১৯৬৭ সালের ২১ জানুয়ারি পিটুনি কর ধার্য নিয়ে রীতিমতো গণবিক্ষোভ হয়েছিল চব্বিশ পরগনা জেলায়। এ নিয়ে প্রকাশিত সংবাদটি ছিল এ রকম—সাম্প্রতিক হাঙ্গামার ফলে চব্বিশ পরগনা জেলার চৌদ্দটি থানা এলাকায় পিটুনি কর বসান হইয়াছে। কিন্তু ইহাতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে জনসাধারণের মধ্যে তীব্র বিক্ষোভ দেখা দিয়াছে। “কর না দেওয়া” আন্দোলন সৃষ্টির কথাও উঠিয়াছে। এই করের প্রতিবাদে নানাস্থানে সভা–সমিতি অনুষ্ঠিত হইতেছে। রবিবার যাদবপুর থানার ঢাকুরিয়া ও নেতাজী নগর, দক্ষিণ দমদম, পৌরসভা ভবন, বরাহনগর ও বেলঘরিয়া প্রভৃতি স্থানে কয়েকটি জনসভা অনুষ্ঠিত হইয়াছে।’
সেই পিটুনি কর আবার দেখা গেল ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধের সময় পিটুনি কর সিন্দুক থেকে বের করে এনেছিল পাকিস্তানি বাহিনী। পিটুনি করের নিয়মটি বড় অদ্ভুত। ঘটনা ঘটনার ৫০০ গজের মধ্যে থাকলে বেধড়ক পিটুনি তো খেতেই হবে, একই সঙ্গে পিটুনি খাওয়ার জন্য করও দিতে হবে। এমনকি পিটুনি দেওয়ার সময় লাঠি ভেঙে গেলে সেই ক্ষতিপূরণও দিতে হয়। গেরিলা আক্রমণে ভীতসন্ত্রস্ত হয়ে এই পিটুনি করের ঘোষণা দিয়েছিল তৎকালীন সামরিক প্রশাসন। তবে ৩ ডিসেম্বর থেকে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার ১৩ দিনের মধ্যে নিজেরাই পিটুনি খেয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তানি বাহিনী।
৫০ বছর বয়সী বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আর কখনো পিটুনি কর সম্ভবত আরোপ করেনি। তবে পুরোনো সিন্দুক থেকে অন্ধকার যুগের আইন তুলে এনে ব্যক্তিবিশেষে আরোপ করার উদাহরণ অনেক আছে। তবে কোনো ঘটনা ঘটলে অজ্ঞাতনামা ব্যক্তিসহ আশপাশের সবাইকে (বিশেষ করে বিরোধী দলের সদস্যদের) আসামি করে পুলিশ যে মামলা করে, সেটা কি পিটুনি কর দেখেই শেখা?