ফিরে দেখা ২০১৫: অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ অর্জন
নিম্ন মধ্যম আয়ের দেশ
মাথাপিছু আয় ১,৩১৪ ডলার হওয়ায় বাংলাদেশ আর স্বল্প আয়ের দেশ নয়

২ স্বস্তি
নিয়ন্ত্রণে মূল্যস্ফীতি
৬.২ শতাংশ মূল্যস্ফীতি সীমিত আয়ের সাধারণ মানুষদের স্বস্তি দিয়েছে খানিকটা

৩ বাস্তবতা
পদ্মা সেতু
অনেক অঘটনের পর নিজস্ব অর্থেই পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ শুরু

৪ মাইলফলক
বৈদেশিক মুদ্রার মজুত
২,৭৩৫ কোটি ডলার দিয়ে এখন ৮ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব

৫ উচ্চাভিলাষ
রাজস্ব আদায়ের লক্ষ্য
বাজেটে ৩১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য দিয়ে অর্থমন্ত্রী নিজেই বলেছেন, লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী

৬ হতাশা
স্থবির বিনিয়োগ
টাকা নিয়ে বসে আছে ব্যাংক কিন্তু আগ্রহ দেখায়নি বেসরকারি উদ্যোক্তারা

৭ বিপদ
সরকারি ব্যাংক আরও নাজুক
জনগণের করের টাকা দিয়ে মূলধন জোগাতে হয়েছে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে

৮ আস্থাহীনতা
শেয়ারবাজার
আস্থা না পাওয়ায় বছরজুড়েই বিনিয়োগকারীদের আনাগোনা ছিল কম

৯ ক্ষতি
৭৬ হাজার কোটি টাকা পাচার
অর্থ পাচার বাড়ায় তালিকায় ৫১তম স্থান থেকে বাংলাদেশ চলে এসেছে ২৬তম স্থানে

১০ বিস্ময়
বেসিক ব্যাংক নিয়ে মামলা
পরিচালনা পর্ষদ চেয়ারম্যান শেখ আবদুল হাইকে বাদ দিয়েই আর্থিক জালিয়াতির মামলা করেছে দুদক