প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে অতিসতর্ক ভঙ্গি নিয়েছে। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতেই এটা করেছে। কিন্তু এ ভঙ্গি দিয়ে কি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। কর্মসংস্থান ও উৎপাদন না বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে কী হবে। কর্মসংস্থান বেড়ে মূল্যস্ফীতি বাড়লে সমস্যা নেই। আমেরিকা, কানাডার মতো দেশে এমন মুদ্রানীতি দেওয়া হয়। কারণ তাদের মূল্যস্ফীতি নিম্নমুখী ও বেকারের হারও কম। কিন্তু আমাদের দুটোই বেশি। তাই এসব দেশের ভঙ্গি এখানে চলবে না।
ব্যাংকিং খাতের যে অবস্থা, খেলাপি ঋণ বাড়ছে, ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ছে, সেটা উন্নতি না হলে মুদ্রানীতির বাস্তবায়নও তো কঠিন হয়ে পড়বে। ঋণ অন্য খাতে চলে যাবে, খেলাপি হয়ে পড়বে। এসব কীভাবে মোকাবিলা করবে তার ঘোষণাও নেই। আমাদের বাজেট করা হয়েছে উচ্চাভিলাষী, মুদ্রানীতি হলো তার পুরো উল্টো।