বিল গেটসই বিশ্বের সেরা ধনী

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় টানা তৃতীয়বারের মতো প্রথম স্থানটি থেকে গেল তাঁর দখলে। ২০০৯ সালের পর প্রথমবারের মতো ১০ জনের বেশি এই তালিকা থেকে ঝরে পড়েছেন। বিশ্বের ধনী ব্যক্তিদের নিয়ে করা তালিকাটিতে মোট ১ হাজার ৮১০ জন বিলিয়নিয়ার স্থান পেয়েছেন, যা গত বছরে ছিল ১ হাজার ৮২৬ জন। মজার ব্যাপার হল, গত বছরের চেয়ে এ বছর শীর্ষ ধনীদের মোট সম্পদের পরিমাণ কমেছে।
একাই ১৭ বার
বিল গেটস পরপর তিনবার এই তালিকায় শীর্ষে থেকে হ্যাটট্রিক করলেন। এ নিয়ে গত ২১ বছরে ১৭ বার তিনি শীর্ষ ধনী হিসেবে স্বীকৃতি পেলেন।তবে এবারে তাঁর সম্পদ কমেছে ৪২০ কোটি মার্কিন ডলার।
মোট ধনী
বিশ্বের ধনী ব্যক্তিদের নিয়ে করা ৩০তম তালিকায় মোট ১ হাজার ৮১০ জন বিলিয়নিয়ার স্থান পেয়েছেন, যা গত বছরে ছিল ১ হাজার ৮২৬ জন। গত বছরের চেয়ে এ বছর শীর্ষ ধনীদের মোট সম্পদের পরিমাণও কমতে দেখা গেছে।
নবীন ও সর্বকনিষ্ঠ ধনী
সবচেয়ে নবীন ও কনিষ্ঠ ধনকুবের হিসেবে তালিকায় রয়েছে নরওয়ের ১৯ বছর বয়সী তরুণ আলেক্সান্দারা আন্দ্রেসেনের নাম।
শীর্ষ নারী ধনী
প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়েলের মালিক লিলিয়ান বেটেনকোর্ট। যিনি ৩,৬১০ কোটি ডলারের মালিক।
চীনের উত্থান
এক বছরে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যোগ হয়েছে চীন থেকে ৭০ জন।
তথ্যপ্রযুক্তি খাতের জয়জয়কার
ধনী ব্যক্তিদের তালিকায় ফেসবুকের ৩১ বছর বয়সী প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের উঠে আসার বিষয়টি দেখা গেছে। ১৬ থেকে ৬ নম্বরে চলে এসেছেন তিনি। শীর্ষ দশে স্থান করে নিতে পেরেছেন আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস।
রদবদল
তালিকায় পুরোনোদের মধ্যে ২২১ জন তালিকা থেকে সরে গেছেন। নতুনভাবে তালিকায় যুক্ত হয়েছেন ১৯৮ জন। ২০১৫ সালের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ২৯ জন মারা গেছেন। ২৯ জন তালিকার বাইরে গিয়ে ফিরে এসেছেন। তালিকায় থাকা ৮৯২ জনের মোট সম্পদের পরিমাণ কমেছে আর ৫০১ জন তাঁদের সম্পদ বাড়িয়েছেন।
১ বিল গেটস, যুক্তরাষ্ট্র
নিট সম্পদমূল্য ৭,৫০০ কোটি ডলার
২ অ্যামানসিও ওর্তেগা, স্পেন
নিট সম্পদমূল্য ৬,৭০০ কোটি ডলার
৩ ওয়ারেন বাফেট, যুক্তরাষ্ট্র
নিট সম্পদমূল্য ৬,০০৮ কোটি ডলার
৪ কার্লোস স্লিম হেলু, মেক্সিকো
নিট সম্পদমূল্য ৫,০০০ কোটি ডলার
৫ জেফ বেজোস, যুক্তরাষ্ট্র
নিট সম্পদমূল্য ৪,৫২০ কোটি ডলার
৬ মার্ক জাকারবার্গ, যুক্তরাষ্ট্র
নিট সম্পদমূল্য ৪,৪৬০ কোটি ডলার
৭ ল্যারি অ্যালিসন, যুক্তরাষ্ট্র
নিট সম্পদমূল্য ৪,৩৬০ কোটি ডলার
৮ মাইকেল ব্লুমবার্গ, যুক্তরাষ্ট্র
নিট সম্পদমূল্য ৪,০০০ কোটি ডলার
৯ চার্লস কোচ, যুক্তরাষ্ট্র
নিট সম্পদমূল্য ৩,৯৬০ কোটি ডলার
৯ ডেভিড কোচ, যুক্তরাষ্ট্র
নিট সম্পদমূল্য ৩,৯৬০ কোটি ডলার
গ্রন্থনা: এ টি এম ইসহাক, গ্রাফিকস: মো. জহির উদ্দিন
সূত্র: ফোর্বস