প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর বিশ্বের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) গড় প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ১ শতাংশ হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট ২০১৬’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে।
আইএমএফের নতুন পূর্বাভাসে গড় ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও জাপানের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলা হয়েছে। তবে ভারতের জিডিপি কমলেও তা সেটিই সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশের কাছাকাছি হবে। সাড়ে ৬ শতাংশের কিছু বেশি প্রবৃদ্ধি নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধি হবে জার্মানি ও ইউরো অঞ্চলের। রাশিয়া ও ব্রাজিলে এপ্রিলের মতো জুলাইয়ের প্রাক্কলনেও জিডিপি প্রবৃদ্ধি ঋণাত্মক বা নেতিবাচক হওয়ার কথা বলেছে সংস্থাটি।