ভারতে ব্যবসা-বাণিজ্য সংস্কারে সবার আগে গুজরাট রাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতে ব্যবসায়-বাণিজ্য ক্ষেত্রে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট রাজ্য সবচেয়ে এগিয়ে আছে। ৯৮ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাজ্যটির স্কোর বা নম্বর হচ্ছে ৭১ দশমিক ১৪ শতাংশ।
অন্ধ্রপ্রদেশ ৭০ দশমিক ১২ শতাংশ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে ঝাড়খন্ড (৬৩.০৯%), ছত্তিশগড় (৬২.৪৫%) ও মধ্যপ্রদেশ (৬২%)। তালিকার শীর্ষ দশে নেই পশ্চিমবঙ্গ। এই রাজ্য ৪৬ দশমিক ৯০ শতাংশ স্কোর নিয়ে আছে একাদশ স্থানে।
‘রাজ্য পর্যায়ে ব্যবসায়-বাণিজ্য সংস্কার কর্মসূচির মূল্যায়ন’ শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংক গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে। এটি এ ধরনের প্রথম প্রতিবেদন।
ব্যবসা-বাণিজ্যের সংস্কারে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর গত ২০১৪ সালের নভেম্বরে নেওয়া ৯৮ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করে এই প্রতিবেদন তৈরি করা হয়। এতে ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
তালিকার একেবারে তলানিতে রয়েছে সেভেন সিস্টারখ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য (ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল)। এসব রাজ্যের মধ্যে আসাম ২২ নম্বরে। সবশেষে আছে অরুণাচল প্রদেশ।
ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ওন্নো রুহল বলেন, এই মূল্যায়ন প্রতিবেদন ভারতীয় রাজ্যগুলোকে একটি পথনকশা দেখাবে, যাতে রাজ্যগুলো ব্যবসায়ের পরিবেশ তৈরি ও অধিক হারে কর্মসংস্থান সৃষ্টিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারে।