ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনায়ক সেন, গবেষণা পরিচালক, বিআইডিএস
বিনায়ক সেন, গবেষণা পরিচালক, বিআইডিএস

পিউ রিসার্চের গবেষণা ফলাফলের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, গত ১০-১৫ বছরে বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণির আয় যে বেড়েছে এতে কোনো সন্দেহ নেই। প্রবাসী-আয় ও তৈরি পোশাক খাত এই শ্রেণি গড়ে তুলতে মূল ভূমিকা রেখেছে।
মধ্যবিত্ত শ্রেণি আরও দরিদ্র হয়েছে—এ কথাটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর জন্য বেশি প্রযোজ্য বলে মনে করেন বিনায়ক সেন। বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণি সম্পর্কে তিনি বলেন, এ দেশে আবাসন খাত বিকাশের একটি অন্যতম কারণ মধ্যবিত্ত শ্রেণি। তাদের সক্ষমতা কমলে এত ফ্ল্যাট বিক্রি হতো না। তবে বাংলাদেশে দারিদ্র্য যে হারে কমেছে, সামাজিক বৈষম্য সে হারে কমেনি বলে মনে করেন তিনি।