ভ্যাটের ঘাটতি জটিল সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইনের বাস্তবায়ন তো স্থগিত হলো। কিন্তু এত বড় বাজেট যে দিলেন অর্থমন্ত্রী, তার কী হবে? ভ্যাট থেকে চলতি অর্থবছরে বাড়তি ২০ হাজার কোটি টাকা সংগ্রহের যে পরিকল্পনা ছিল অর্থমন্ত্রীর, সেটাই বা এখন পূরণ হবে কীভাবে? এসব নিয়ে সমস্যায় আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘নতুন ভ্যাট আইনের আওতায় অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ছিল। এই সংগ্রহ এখন কম হবে। ঘাটতিটা কীভাবে মেটানো হবে সেটা খুবই জটিল সমস্যা (ভেরি ক্রিটিক্যাল প্রবলেম)। এখনই কিছু বলতে পারছি না।’
ক্রয় কমিটির বৈঠকের পর সাংবাদিকেরা নতুন ভ্যাট আইন স্থগিত নিয়ে প্রশ্ন করলেও প্রথমে কোনো কথা বলতে চাননি অর্থমন্ত্রী। বলেন, ‘এ ব্যাপারে আমি এখন কিছু বলব না। আমার কিছু বৈঠক রয়েছে, সেগুলো হওয়ার পরে দেখা যাবে কোথায় কী করতে হবে।’
চলতি ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেটের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য ২ লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট থেকে সরকার ৯১ হাজার ২৫৪ কোটি টাকা সংগ্রহ করবে বলে ঠিক করে। ২০১৬-১৭ অর্থবছরে ভ্যাট থেকে আদায়ের লক্ষ্য ছিল ৭২ হাজার ৭৬৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে যদিও কমিয়ে করা হয় ৬৮ হাজার ৬৭৫ কোটি টাকা।
* চলতি ২০১৭–১৮ অর্থবছরে ভ্যাট আদায়ের লক্ষ্য ৯১ হাজার ২৫৪ কোটি টাকা
* ২০১৬-১৭ অর্থবছরে ভ্যাট থেকে আদায়ের লক্ষ্য ছিল ৭২ হাজার ৭৬৪ কোটি টাকা। সংশোধিত লক্ষ্য ৬৮ হাজার ৬৭৫ কোটি টাকা
* ২০১৫-১৬ অর্থবছরে ভ্যাট আদায় ৫৪ হাজার ৫৭৬ কোটি টাকা
প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সময়ে হওয়া ১৯৯১ সালের ভ্যাট আইন বর্তমানে কার্যকর নয় বলেও জানান আবদুল মুহিত। তিনি জানান, ২০১২ সালে পাস হওয়া ভ্যাট আইনই সংশোধন করে চলছে। প্রতিবছরই তা সংশোধন করা হয়।
জাতীয় সংসদে গত ২৯ জুন চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস হওয়ার আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে নতুন ভ্যাট আইন কার্যকর আগামী দুই বছরের জন্য স্থগিত হয়ে যায়।
নতুন ভ্যাট আইনের সমালোচনায় সংসদের ভেতরে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের কিছু সাংসদও বাজেট অধিবেশনে খুব সোচ্চার ছিলেন। সংসদের বাইরে প্রায় প্রতিদিন নতুন ভ্যাট আইন কার্যকরের বিরোধিতায় উচ্চকণ্ঠ ছিলেন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী সংগঠনের নেতারাও।
অর্থমন্ত্রী অবশ্য গতকাল এ-ও বলেন, নতুন ভ্যাট আইন কার্যকর স্থগিত হলেও ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কারণ, এটা হচ্ছে ভ্যাট ব্যবস্থা সংস্কারের অংশ। যে আইনের আওতায় এ ব্যবস্থা প্রচলিত আছে, সে আইনের আওতায়ই এটা থাকবে।
ভ্যাট আইন স্থগিত হয়ে যাওয়ায় নতুন করে জাতীয় সংসদ থেকে কোনো পরিকল্পনা পাস করিয়ে আনতে হবে কি না—এ ব্যাপারে জানতে চাইলে মুহিত বলেন, এর দরকার না-ও হতে পারে। তবে কিছু বিষয় আইন মন্ত্রণালয়ের দেখার কথা। কাল (আজ বৃহস্পতিবার) আইন মন্ত্রণালয় একটা পরামর্শ দেবে। সংসদে নেওয়া না-নেওয়ার বিষয়টাও তখন দেখা যাবে।
আবার সংসদ অধিবেশন শুরু হবে ৯ জুলাই। ওই অধিবেশন শেষ হওয়ার আগে এ ব্যাপারে কথা বলবেন বলে জানান অর্থমন্ত্রী।
ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর নতুন ভ্যাট আইনের খসড়া তৈরি, সেই খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন, তারপর আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা), সংসদীয় স্থায়ী কমিটির অনুমোদন এবং সবশেষে জাতীয় সংসদে ২০১২ সালে পাস হয় নতুন ভ্যাট আইন।
প্রস্তুতি নিয়ে ২০১৬ সালের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের কথা সে সময়ই জানিয়ে দেন অর্থমন্ত্রী। কিন্তু ব্যবসায়ীদের বিরোধিতায় তা আর পারেননি তিনি। অর্থমন্ত্রী পরে আরও এক বছর পিছিয়ে এ বছরের জুলাই থেকে আইন কার্যকরের এক রকম অনড় সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ পর্যন্ত তা থেকেও পেছানো হয় দুই বছর।
এ বিষয়ে গত ২৮ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে তাঁর বাজেট সমাপনী বক্তব্যে বলেন, ‘তাতেও মনে হয় করদাতাদের আমরা সন্তুষ্ট করতে পারিনি।’ অর্থমন্ত্রী বলেন, কর আরোপ প্রক্রিয়ায় ভ্যাট একটি উত্তম পন্থা। আগের আইনটি অফলপ্রসূ হয়ে পড়ায় ২০০৮ থেকে চার বছর বিতর্ক চলার পর ২০১২ সালে আইন পাস হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কয়েক বছর আগে সাত কিস্তিতে ১০০ কোটি ডলার বর্ধিত ঋণসহায়তা বা ইসিএফ দেওয়ার শর্ত হিসেবে ভ্যাট খাত সংস্কারের কথা বলেছিল। তারপরই সরকার নতুন ভ্যাট আইন করা ও তা বাস্তবায়নে মনোযোগ দেয় বলে জানা গেছে। অনেকের কাছে প্রশংসিতও হয়েছে এ আইন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে অবশ্য জানা গেছে, নতুন ভ্যাট আইন কার্যকর না হলেও ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে ভ্যাট আদায় স্বাভাবিকভাবেই বাড়বে। ২০১৫-১৬ অর্থবছরে ভ্যাট আদায় হয়েছিল ৫৪ হাজার ৫৭৬ কোটি টাকা।
ব্যবসায়ীরা বলছেন, ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমানো নিয়ে তাঁদের দাবি ছিল, আইনটিই স্থগিত হয়ে যাবে—এতটা তাঁরা ভাবেননি। ভ্যাট আদায়কারী সংস্থা এনবিআরও এখন বিব্রত বলে জানা গেছে। সংস্থাটি সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।
জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর আসছে!
এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোপুরি বাস্তবায়নে অর্থবছরের সময়কাল পরিবর্তনের ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। গতকাল সচিবালয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ‘আমি বহুদিন ধরে এমন অবস্থানে ছিলাম যে বাজেটের সময়কাল জুলাই-জুনই ঠিক আছে। কিন্তু এখন নতুন নতুন ধারণা আসছে। একটা প্রস্তাব এসেছিল এপ্রিল-মার্চ। এখন কেউ কেউ জানুয়ারি-ডিসেম্বরের কথাও বলছেন।’
বিষয়টা নিয়ে দেশে গণবিতর্ক হতে পারে জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে মুহিত বলেন, ‘আপনারা আরও ভালো ভালো ধারণা দিতে পারেন।’

নতুনভ্যাটআইনস্থগিতহওয়ায়অর্থসংস্থানবিষয়েসাংবাদিকদেরঅর্থমন্ত্রী

ভ্যাটেরঘাটতিজটিলসমস্যা

nচলতি২০১৭–১৮অর্থবছরেভ্যাটআদায়েরলক্ষ্য৯১হাজার২৫৪কোটিটাকা

n২০১৬-১৭অর্থবছরেভ্যাটথেকেআদায়েরলক্ষ্যছিল৭২হাজার৭৬৪কোটিটাকা।সংশোধিতলক্ষ্য৬৮হাজার৬৭৫কোটিটাকা

n২০১৫-১৬অর্থবছরেভ্যাটআদায়৫৪হাজার৫৭৬কোটিটাকা

নতুনমূল্যসংযোজনকর (মূসকবাভ্যাট) আইনেরবাস্তবায়নতোস্থগিতহলো।কিন্তুএতবড়বাজেটযেদিলেনঅর্থমন্ত্রী, তারকীহবে? ভ্যাটথেকেচলতিঅর্থবছরেবাড়তি২০হাজারকোটিটাকাসংগ্রহেরযেপরিকল্পনাছিলঅর্থমন্ত্রীর, সেটাইবাএখনপূরণহবেকীভাবে? এসবনিয়েসমস্যায়আছেনঅর্থমন্ত্রীআবুলমালআবদুলমুহিত।

সচিবালয়েগতকালবুধবারসরকারিক্রয়সংক্রান্তমন্ত্রিসভাকমিটিরবৈঠকেরপরএবিষয়েসাংবাদিকদেরকিছুপ্রশ্নেরজবাবদেনঅর্থমন্ত্রী।তিনিবলেন, ‘নতুনভ্যাটআইনেরআওতায়অতিরিক্ত২০হাজারকোটিটাকাসংগ্রহেরলক্ষ্যছিল।এইসংগ্রহএখনকমহবে।ঘাটতিটাকীভাবেমেটানোহবেসেটাখুবইজটিলসমস্যা (ভেরিক্রিটিক্যালপ্রবলেম)।এখনইকিছুবলতেপারছিনা।’

ক্রয়কমিটিরবৈঠকেরপরসাংবাদিকেরানতুনভ্যাটআইনস্থগিতনিয়েপ্রশ্নকরলেওপ্রথমেকোনোকথাবলতেচাননিঅর্থমন্ত্রী।বলেন, ‘এব্যাপারেআমিএখনকিছুবলবনা।আমারকিছুবৈঠকরয়েছে, সেগুলোহওয়ারপরেদেখাযাবেকোথায়কীকরতেহবে।’

চলতি২০১৭-১৮অর্থবছরের৪লাখ২৬৬কোটিটাকারবাজেটেরমধ্যেসরকারেররাজস্বআদায়েরলক্ষ্য২লাখ৮৭হাজার৯৯০কোটিটাকা।এরমধ্যেভ্যাটথেকেসরকার৯১হাজার২৫৪কোটিটাকাসংগ্রহকরবেবলেঠিককরে।২০১৬-১৭অর্থবছরেভ্যাটথেকেআদায়েরলক্ষ্যছিল৭২হাজার৭৬৪কোটিটাকা।সংশোধিতবাজেটেযদিওকমিয়েকরাহয়৬৮হাজার৬৭৫কোটিটাকা।

প্রয়াতঅর্থমন্ত্রীএমসাইফুররহমানেরসময়েহওয়া১৯৯১সালেরভ্যাটআইনবর্তমানেকার্যকরনয়বলেওজানানআবদুলমুহিত।তিনিজানান, ২০১২সালেপাসহওয়াভ্যাটআইনইসংশোধনকরেচলছে।প্রতিবছরইতাসংশোধনকরাহয়।

জাতীয়সংসদেগত২৯জুনচলতি২০১৭-১৮অর্থবছরেরবাজেটপাসহওয়ারআগেরদিনপ্রধানমন্ত্রীশেখহাসিনারপরামর্শেনতুনভ্যাটআইনকার্যকরআগামীদুইবছরেরজন্যস্থগিতহয়েযায়।

নতুনভ্যাটআইনেরসমালোচনায়সংসদেরভেতরেবিরোধীদলেরপাশাপাশিসরকারিদলেরকিছুসাংসদওবাজেটঅধিবেশনেখুবসোচ্চারছিলেন।সংসদেরবাইরেপ্রায়প্রতিদিননতুনভ্যাটআইনকার্যকরেরবিরোধিতায়উচ্চকণ্ঠছিলেনশীর্ষপর্যায়েরব্যবসায়ীসংগঠনেরনেতারাও।

অর্থমন্ত্রীঅবশ্যগতকালএ-ওবলেন, নতুনভ্যাটআইনকার্যকরস্থগিতহলেওভ্যাটঅনলাইনপ্রকল্পবাস্তবায়নশুরুহয়েগেছে।কারণ, এটাহচ্ছেভ্যাটব্যবস্থাসংস্কারেরঅংশ।যেআইনেরআওতায়এব্যবস্থাপ্রচলিতআছে, সেআইনেরআওতায়ইএটাথাকবে।

ভ্যাটআইনস্থগিতহয়েযাওয়ায়নতুনকরেজাতীয়সংসদথেকেকোনোপরিকল্পনাপাসকরিয়েআনতেহবেকিনা—এব্যাপারেজানতেচাইলেমুহিতবলেন, এরদরকারনা-ওহতেপারে।তবেকিছুবিষয়আইনমন্ত্রণালয়েরদেখারকথা।কাল (আজবৃহস্পতিবার) আইনমন্ত্রণালয়একটাপরামর্শদেবে।সংসদেনেওয়ানা-নেওয়ারবিষয়টাওতখনদেখাযাবে।

আবারসংসদঅধিবেশনশুরুহবে৯জুলাই।ওইঅধিবেশনশেষহওয়ারআগেএব্যাপারেকথাবলবেনবলেজানানঅর্থমন্ত্রী।

ব্যবসায়ীদেরসঙ্গেদফায়দফায়বৈঠকেরপরনতুনভ্যাটআইনেরখসড়াতৈরি, সেইখসড়ামন্ত্রিসভারবৈঠকেঅনুমোদন, তারপরআইনমন্ত্রণালয়েরভেটিং (পরীক্ষা-নিরীক্ষা), সংসদীয়স্থায়ীকমিটিরঅনুমোদনএবংসবশেষেজাতীয়সংসদে২০১২সালেপাসহয়নতুনভ্যাটআইন।

প্রস্তুতিনিয়ে২০১৬সালেরজুলাইথেকেনতুনভ্যাটআইনকার্যকরেরকথাসেসময়ইজানিয়েদেনঅর্থমন্ত্রী।কিন্তুব্যবসায়ীদেরবিরোধিতায়তাআরপারেননিতিনি।অর্থমন্ত্রীপরেআরওএকবছরপিছিয়েএবছরেরজুলাইথেকেআইনকার্যকরেরএকরকমঅনড়সিদ্ধান্তনেন।কিন্তুশেষপর্যন্ততাথেকেওপেছানোহয়দুইবছর।

এবিষয়েগত২৮জুনঅর্থমন্ত্রীজাতীয়সংসদেতাঁরবাজেটসমাপনীবক্তব্যেবলেন, ‘তাতেওমনেহয়করদাতাদেরআমরাসন্তুষ্টকরতেপারিনি।’ অর্থমন্ত্রীবলেন, করআরোপপ্রক্রিয়ায়ভ্যাটএকটিউত্তমপন্থা।আগেরআইনটিঅফলপ্রসূহয়েপড়ায়২০০৮থেকেচারবছরবিতর্কচলারপর২০১২সালেআইনপাসহয়।

আন্তর্জাতিকমুদ্রাতহবিল (আইএমএফ) কয়েকবছরআগেসাতকিস্তিতে১০০কোটিডলারবর্ধিতঋণসহায়তাবাইসিএফদেওয়ারশর্তহিসেবেভ্যাটখাতসংস্কারেরকথাবলেছিল।তারপরইসরকারনতুনভ্যাটআইনকরাওতাবাস্তবায়নেমনোযোগদেয়বলেজানাগেছে।অনেকেরকাছেপ্রশংসিতওহয়েছেএআইন।

জাতীয়রাজস্ববোর্ড (এনবিআর) সূত্রেঅবশ্যজানাগেছে, নতুনভ্যাটআইনকার্যকরনাহলেও২০১৬-১৭অর্থবছরেরচেয়েচলতিঅর্থবছরেভ্যাটআদায়স্বাভাবিকভাবেইবাড়বে।২০১৫-১৬অর্থবছরেভ্যাটআদায়হয়েছিল৫৪হাজার৫৭৬কোটিটাকা।

ব্যবসায়ীরাবলছেন, ভ্যাটেরহার১৫শতাংশথেকেকমানোনিয়েতাঁদেরদাবিছিল, আইনটিইস্থগিতহয়েযাবে—এতটাতাঁরাভাবেননি।ভ্যাটআদায়কারীসংস্থাএনবিআরওএখনবিব্রতবলেজানাগেছে।সংস্থাটিসরকারেরউচ্চপর্যায়েরনির্দেশনারঅপেক্ষায়রয়েছে।

জানুয়ারি-ডিসেম্বরঅর্থবছরআসছে!

এদিকেবার্ষিকউন্নয়নকর্মসূচি (এডিপি) পুরোপুরিবাস্তবায়নেঅর্থবছরেরসময়কালপরিবর্তনেরইঙ্গিতদেনঅর্থমন্ত্রী।গতকালসচিবালয়েইনস্টিটিউশনঅবডিপ্লোমাইঞ্জিনিয়ার্স, বাংলাদেশেরএকপ্রতিনিধিদলেরসঙ্গেঅনুষ্ঠিতবৈঠকেঅর্থমন্ত্রীবলেন, ‘আমিবহুদিনধরেএমনঅবস্থানেছিলামযেবাজেটেরসময়কালজুলাই-জুনইঠিকআছে।কিন্তুএখননতুননতুনধারণাআসছে।একটাপ্রস্তাবএসেছিলএপ্রিল-মার্চ।এখনকেউকেউজানুয়ারি-ডিসেম্বরেরকথাওবলছেন।’

বিষয়টানিয়েদেশেগণবিতর্কহতেপারেজানিয়েসাংবাদিকদেরউদ্দেশেমুহিতবলেন, ‘আপনারাআরওভালোভালোধারণাদিতেপারেন।’