মুঠোফোন গ্রাহক বেড়েছে ১২ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মে পর্যন্ত মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৫৯ লাখে দাঁড়িয়েছে। গত এপ্রিলে এ গ্রাহকসংখ্যা ছিল ১২ কোটি ৪৭ লাখ অর্থাৎ এক মাসে দেশে মুঠোফোন গ্রাহক বেড়েছে ১২ লাখ।
একই সময়ে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১৮ লাখ বেড়ে ৪ কোটি ৭৪ লাখ হয়েছে। এপ্রিলে দেশে মোট ইন্টারনেট গ্রাহকসংখ্যা ছিল ৪ কোটি ৫৬ লাখ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।
মে মাসে দেশের বৃহত্তম মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহক ৫ লাখ বেড়ে ৫ কোটি ২৮ লাখ হয়েছে। একই সময়ে বাংলালিংকের গ্রাহক ১ লাখ বেড়ে ৩ কোটি ২০ লাখ হয়েছে।
এ সময়ে রবির গ্রাহক ২ কোটি ৬৬ লাখ থেকে ৫ লাখ বেড়ে ২ কোটি ৭১ লাখ হয়েছে।। এয়ারটেল বাংলাদেশের গ্রাহকসংখ্যা ৮৩ লাখ ৫১ হাজার থেকে মে মাসে ৮৫ লাখ ১৬ হাজার হয়েছে।
রাষ্ট্রমালিকানাধীন অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা একই সময়ে ৬৫ হাজার বেড়ে ৪১ লাখ ৬১ হাজার হয়েছে। তবে দেশের একমাত্র সিডিএমএ প্রযুক্তির অপারেটর সিটিসেলের গ্রাহক ১২ লাখ ৩০ হাজার থেকে কমে ১২ লাখ ৭ হাজার হয়েছে।
বছরের শুরুর তিন মাসের তুলনায় এপ্রিল-মে মাসে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশে ইন্টারনেট ও মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা আগের চেয়ে বেশি হারে বাড়ছে বলে খাত সংশ্লিষ্টরা মনে করেন।