মোটেও ভালো খবর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম রহমান
গোলাম রহমান

আগের দুই মাসের তুলনায় ডিসেম্বরে যে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে, মোটেও তা ভালো কোনো খবর নয়। এটা ৬ শতাংশের কাছাকাছি থাকলে সন্তোষজনক মনে করতাম। তবে যেটুকু বেড়েছে, তাতে ভয় পেয়ে যাওয়ার মতো কিছু হয়নি। আমি আশাবাদী যে আগামী বছর মূল্যস্ফীতি ৫ শতাংশের ঘরে থাকবে।
অবশ্য জ্বালানি তেলের দাম যদি সরকার একটু কমায়, সার্বিক মূল্যস্ফীতি তখন স্বাভাবিকভাবেই কমবে। যেমন বাসভাড়া কমা উচিত তখন। আর সরকারি চাকরিজীবীরা যে নতুন কাঠামোতে বেতন পাওয়া শুরু করেছেন, তাতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ারও কোনো যুক্তি দেখি না আমি। কারণ, বেতন বৃদ্ধির কারণে কেউ চাল বা সবজি যে বেশি কিনবেন, সেটা আমি মনে করি না। হয়তো কাপড়চোপড় বেশি কিনতে পারেন বা বেড়াতে যেতে পারেন। তবে একশ্রেণির ব্যবসায়ী যাতে মূল্যস্ফীতি বৃদ্ধির সুযোগ নিতে না পারেন, সরকারকে সেদিকটা খেয়াল রাখতে হবে। সরকারকে আরও খেয়াল রাখতে হবে যে মূল্যস্ফীতি যাতে ৬-এর ঘরে উঠতেই না পারে।
গোলাম রহমান
সভাপতি
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)