লেনদেনের ভারসাম্যে চাপ বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চলতি হিসাবের উদ্বৃত্ত কমতে শুরু করেছে। এ তথ্য উল্লেখ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ বলেছে, এটি অর্থনীতির বহিস্থ খাতের অসন্তোষজনক কর্মক্ষমতার দিকনির্দেশ করে। প্রতিষ্ঠানটি এ-ও আশঙ্কা করেছে যে চলতি হিসাবে উদ্বৃত্ত কমে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর চাপ সৃষ্টি হবে।
প্রতিষ্ঠান সেপ্টেম্বর মাসে যে অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, উদ্যোগ ও উৎপাদনÿক্ষমতার সম্প্রসারণের অভাবে সম্প্রতি মোট আমদানি কমার সঙ্গে সঙ্গে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে। একই সঙ্গে শিল্প খাতে বৃহৎ উৎপাদন সক্ষমতার সম্পূর্ণ ব্যবহারের অভাব চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে।
প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের উপাত্ত উল্লেখ করে বলা হয়েছে, ২০১২-১৩ অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে ২৩৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার উদ্বৃত্ত ছিল, যা গত ২০১৩-১৪ অর্থবছরে ৩৫ দশমিক ২২ শতাংশ কমে গিয়ে ১৫৪ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
কিন্তু বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি ২০১৪-১৫ অর্থবছরের জুলাই মাসে চলতি হিসাবের ভারসাম্যে ১০২ কোটি ৩০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে, যা গত বছর জুলাই মাসে ছিল ৫৭ কোটি ৬০ লাখ ডলার। তার মানে চলতি হিসাবের ভারসাম্য পরিস্থিতির উন্নতি হয়েছে। আর তাই উন্নয়ন অন্বেষণ যে বিশ্লেষণ দিয়েছে, তার গ্রহণযোগ্যতা কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সাধারণত চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়।
এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেন বজায় রাখার জন্য কোনো ঋণ করতে হয় না। তবে ঘাটতি হলে তা মেটাতে বিদেশি ঋণ নিতে হয়।
আবার প্রতিবেদনে আমদানি ব্যয়ের ওপর আলোকপাত করতে গিয়ে বলা হয়েছে, আমদানি ব্যয় ২০১৩-১৪ অর্থবছরের জুলাই মাসে ৩১২ কোটি ৫০ লাখ ডলার থেকে ১১ দশমিক ৩৬ শতাংশ কমে চলতি অর্থবছরের জুলাই মাসে ২৭৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রতিবেদনে সেবা খাতের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকেও দেখা যায় যে চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই, ২০১৪) সেবা খাতের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৩৪ কোটি ২০ লাখ ডলার, যা গত বছর একই সময়ে ছিল ৩১ কোটি ৮০ লাখ ডলার।
একইভাবে প্রবাসী আয়ের হ্রাসমান প্রবাহকেও উল্লেখ করেছে। ২০১২-১৩ অর্থবছরে তুলনায় গত অর্থবছরে প্রবাসী আয় কমেছে ১ দশমিক ৬১ শতাংশ। গ্রামীণ পরিবারগুলোতে ভোগ ও ব্যয় প্রবাসীদের পাঠানো আয়ের ওপর অনেকাংশে নির্ভর করায় এই হ্রাসমান প্রবাহ গ্রামীণ অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে গবেষণা প্রতিষ্ঠানটি সতর্ক করে। কিন্তু চলতি বছরের প্রথম দু্ই মাসে (জুলাই-আগস্ট) প্রবাসী আয় প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ১২ শতাংশ।
উন্নয়ন অন্বেষণ অবশ্য প্রবাসী কর্মজীবীর সংখ্যা হ্রাসের বিষয়টি উল্লেখ করে বলেছে, কূটনৈতিক প্রচেষ্টার অভাব, প্রশাসনিক জটিলতা এবং জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর অনিয়ম এর জন্য দায়ী