প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাত হলেই যে নিয়মনীতির বাইরে থাকতে হবে এটা ঠিক নয়। পরিচালক হওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে চান না, উদ্যোক্তাদের কেমন দাবি এটা! সরকারকে গভীরভাবে বিবেচনায় রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে অসুবিধাটা কোথায় কোথায় হচ্ছে। আর মনে রাখা বাঞ্ছনীয় যে ২০০৭-০৮ সময়ে বিশ্বমন্দা হয়েছিল আর্থিক খাতে শিথিল সুশাসনব্যবস্থার কারণে। অন্যদিকে সারা জীবন ব্যাংকের পরিচালক থাকাও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। শেয়ারহোল্ডাররা পরিচালক নির্বাচিত করেন ঠিক, কিন্তু দিনের পর দিন একই মুখ পরিচালনায় থাকবে, একই পরিবার বা গোষ্ঠীর হাতে পর্ষদ আটকে থাকবে—এটা মেনে নেওয়া কঠিন। পরিচালক হওয়ার লোকের তো অভাব নেই। সব মিলিয়ে আমি মনে করি, আইন সংশোধন না করে বরং যেমন আছে তেমনই রাখা হোক।