'এত দিন ধরে যা বলছি অর্থমন্ত্রী স্বীকার করলেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতেখারুজ্জামান
ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, টিআইবির গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ, বিচার—রাষ্ট্রের এমন সেবা পাওয়ার ক্ষেত্রে যে অর্থের দুর্নীতি হয়, তার পরিমাণ জিডিপির আড়াই শতাংশের মতো। আর রাষ্ট্রের বড় ক্রয় খাতে যোগসাজশের যে দুর্নীতি হয়, এর পরিমাণ জিডিপির ৩ শতাংশের মতো। সব মিলিয়ে দুর্নীতির পরিমাণ কমপক্ষে জিডিপির ৫ শতাংশের বেশি।
ইফতেখারুজ্জামান বলেন, ‘অর্থমন্ত্রী যা বলেছেন, তাতে এত দিন ধরে আমরা যা বলে আসছি, তা স্বীকার করলেন।’ তাঁর মতে, যারা এ ধরনের দুর্নীতির জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনতে হবে। এ জন্য আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে জড়িত আইনপ্রয়োগকারী সংস্থা, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচারব্যবস্থাকে কাজ করতে স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশ দিতে হবে।