আজকের বিনিময় হার
আজ মঙ্গলবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য–সংকটসহ বিভিন্ন কারণে গত কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের দাম অপরিবর্তিত আছে। ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। গত কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে।
আজ দেশের মুদ্রাবাজারে যেসব মুদ্রার দাম বেড়েছে সেগুলো মধ্যে আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুর ডলার। অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানের ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।