আজকের বিনিময় হার

আজ সোমবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।

আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম সামান্য বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা ৬৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বেশির ভাগ প্রধান মুদ্রার দাম বেড়েছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা–বাণিজ্যের খরচও ওঠানামা করে।

দুর্গাপূজার ছুটির কারণে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তাই মুদ্রা বিনিময় চলবে না। সাপ্তাহিক ছুটি শেষে আগামী রোববার আবার মুদ্রাবাজার খুলবে।