আজকের বিনিময় হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। দীর্ঘ সময় পর মে মাসে মুদ্রাবাজারে ডলারের আনুষ্ঠানিক দাম বেড়েছে। আজ অবশ্য গতকালের তুলনায় ডলারের দাম কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশের মুদ্রাবাজারে আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ দশমিক ৫৫ টাকা ও সর্বনিম্ন দর ১২২ দশমিক ২৫ টাকা। আজ ডলারের গড় দাম ১২২ দশমিক ৪০ টাকা।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার ও রুপি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে।