মারামারির পর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের

অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সামনে আজ সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি থেকে তাঁরা চাকরি পুনর্বহালের এক দফা দাবি জানিয়েছেন। ছবিটি বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে তোলাছবি: প্রথম আলো

অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সামনে আজ সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি থেকে তাঁরা চাকরি পুনর্বহালের এক দফা দাবি জানিয়েছেন।

এ কারণে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছে।

জানা যায়, আজ সকালে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তাদের মারামারি হয়। এরপরই চাকরিচ্যুত কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান শুরু করেন। অবস্থান কর্মসূচি থেকে তাঁরা চাকরি ফেরত দেওয়ার এক দফা দাবি জানিয়ে আসছেন।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর তৎকালীন সরকারঘনিষ্ঠ এস আলম গ্রুপ পরীক্ষা ছাড়াই ব্যাংকটিতে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করে। অভিযোগ আছে, তাঁদের অনেকে মূল সনদ ছাড়াই চাকরি পান। এসব কর্মকর্তার বেশির ভাগ চট্টগ্রামের পটিয়া এলাকার।

অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সামনে আজ সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি থেকে তাঁরা চাকরি পুনর্বহালের এক দফা দাবি জানিয়েছেন। ছবিটি বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে তোলা
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের মেয়াদে এসব কর্মকর্তাকে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়৷ তবে তাঁদের বেশির ভাগই পরীক্ষায় অংশ নেননি। এ কারণে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা চাকরি হারান। তাঁরাই বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সব কর্মকর্তার সনদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে। এরপর চাকরিচ্যুত কর্মকর্তারা আবার মাঠে নেমেছেন।