৭% সুদে মিলবে বন্ধ কলকারখানা চালুর ঋণ
বন্ধ ও আংশিক চালু কারখানা পুরোপুরি সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ঋণ নিতে পারবে বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো। এ জন্য গ্রাহকদের সুদ দিতে হবে ৭ শতাংশ। বর্তমানে ব্যাংকগুলোতে সুদের হার ১৪ শতাংশ ছাড়িয়ে গেছে। গ্রাহকদের ৬ মাসের গ্রেস পিরিয়ড এবং ১ বছর মেয়াদি ঋণ সুবিধা মিলবে। এর অর্থ শ্রমিক-কর্মচারীর বেতন, পরিষেবা বিল ও কাঁচামাল সংগ্রহে ব্যবহার করা যাবে।