আজকের বিনিময় হার
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২২ টাকা ৯২ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। সেগুলো হলো পাউন্ড, ইউয়ান, সিঙ্গাপুরি ডলার, ইউরো, অস্ট্রেলীয় ডলার, রুপি ও ইয়েন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।