সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের পদত্যাগ

নুরুদ্দিন মো. ছাদেক হোসেনসূত্র: সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। ২৮ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের ৪ মে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী ৪ আগস্ট পর্যন্ত তা কার্যকর। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।

এর আগে ২০২৩ সালের ৫ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। এই নিয়োগের আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।