আজকের বিনিময় হার
আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। গতকাল সোমবারের ধারাবাহিকতায় আজও বাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৭০ পয়সা। সর্বনিম্ন দাম ১২২ টাকা ৬৮ পয়সা। সম্প্রতি বিশ্ববাজারে ডলারের দাম বাড়লেও দেশের বাজারে কয়েক মাস ধরেই স্থিতিশীল ছিল। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ডলারের দাম কিছুটা বাড়তে শুরু করেছে।
আজ দেশের মুদ্রাবাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। আজ দাম বেড়েছে সিঙ্গাপুরি ডলার, ইউয়ান ও অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে ইয়েন ও রুপির দাম। দাম কমেছে ইউরো ও পাউন্ডের।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।