রূপালী ব্যাংকের বরপা শাখা স্থানান্তর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত রূপালী ব্যাংকের বরপা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সাউদ টাওয়ারের দ্বিতীয় তলায় আধুনিক ও গ্রাহকবান্ধব পরিবেশে শাখাটির কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রূপালী ব্যাংক জানায়, শাখাটির নতুন ঠিকানায় স্থানান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের
ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহকদের উন্নত এবং আরও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রূপালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে রূপালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
শাখা স্থানান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান শেখ মনজুর করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জোনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন। ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, মো. শাফি উদ্দিন, মো. আবু তাহের প্রধান, মোহাম্মদ মনসুর আলমসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা।