আজকের বিনিময় হার

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা শূন্য ৩ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। দাম বেড়েছে ইউরো, পাউন্ড ও সিঙ্গাপুরি ডলারের। দাম কমেছে ইউয়ান, ইয়েন ও অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে রুপির দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।