আইপিডিসির চেয়ারম্যান হলেন আরিফুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুল ইসলাম

আইপিডিসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান হলেন আরিফুল ইসলাম। প্রতিষ্ঠানটির ২১৩তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। আয়েশা আবেদ ফাউন্ডেশনের মনোনীত পরিচালক হিসেবে তিনি আইপিডিসির পরিচালনা পর্ষদে যুক্ত আছেন। ২০২০ সালের ডিসেম্বর থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্বরত আছেন আরিফুল ইসলাম। পাশাপাশি তিনি তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবেও নিয়োজিত আছেন। বিজ্ঞপ্তি