আজকের বিনিময় হার
আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম অপরিবর্তিত আছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ দশমিক ৮১ টাকা। তবে সম্প্রতি ডলারের দাম বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান ও অস্ট্রেলীয় ডলার। অপরিবর্তিত আছে রুপি, ইয়েন ও সিঙ্গাপুরি ডলারের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।