খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংক একীভূতকরণ উদ্যোগ চলমান রাখার ঘোষণা দিয়েছেন। তিনি এ–ও বলেছেন, এসব ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিকল্প যত পদক্ষেপ আছে, তা সব কাজে লাগাতে হবে। পাশাপাশি নিয়মের মধ্যে গ্রাহকদের বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিতে হবে। একীভূতকরণের উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের প্রশাসকদের নিয়ে সভায় গভর্নর মোস্তাকুর রহমান এমন বার্তা দেন। আজ বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়।