টাকায় ঋণ নিতে পারবে বিদেশি প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় মুদ্রা টাকায় চলতি মূলধন ঋণ নিতে পারবে অর্থনৈতিক অঞ্চলের বিদেশি এবং দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক এ সুযোগ দিয়ে আজ এক প্রজ্ঞাপন জারি করেছে। এত দিন এসব প্রতিষ্ঠানের শুধু বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার সুবিধা ছিল।

গত এপ্রিল থেকে দেশে ডলার–সংকট চলছে। এমন পরিস্থিতি মোকাবিলা করতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্মরত টাইপ-এ ও টাইপ-বি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনি ঋণ গ্রহণ করতে পারবে। যেসব প্রতিষ্ঠান স্থানীয় বাজারে পণ্য বিক্রয় করার জন্য উৎপাদন করে থাকে এবং যাদের বৈদেশিক আয় নেই, সেসব প্রতিষ্ঠান টাকায় চলতি মূলধনি ঋণের সুবিধা পাবে।

বর্তমানে টাইপ-এ (শতভাগ বিদেশি মালিকানাধীন) ও টাইপ-বি (দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন) শিল্পপ্রতিষ্ঠান বৈদেশিক উৎস থেকে বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি ঋণ–সুবিধা গ্রহণ করতে পারে। বিশেষায়িত অঞ্চলের বাইরে বিদেশি মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনি ঋণ নিতে পারে।