‘ব্যাংকিং ডায়নামিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

শাহ মো. আহসান হাবিব রচিত ‘ব্যাংকিং ডায়নামিকস’ বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে গত শনিবার রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকা হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিআইবিএমের অধ্যাপক নেহাল আহমেদ, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহিত রহমান, বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী, সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, কেএইচআইয়ের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম, ডিনেটের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান, বইটির প্রকাশক পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রিয়েটিভ অফিসার এ জেড এম সাইফুদ্দিন প্রমুখ।ছবি: পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেড এর সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিংয়ের মৌলিক ধারণা, বাণিজ্যিক সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে শাহ মো. আহসান হাবিব রচিত ‘ব্যাংকিং ডায়নামিকস: কনসেপচুয়াল ফাউন্ডেশনস, কমার্শিয়াল কালচার অ্যান্ড পাবলিক পারপাস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির প্রকাশনা, প্রচ্ছদ ও ডিজাইন করেছে পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ব্যাংকিং শুধু আমানত, ঋণ ও মুনাফার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জনস্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতা। এই ভাবনা থেকেই বইটিতে ব্যাংকিং কার্যক্রমে সুশাসন, নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরেছেন লেখক। এ ছাড়া কেন্দ্রীয়, বাণিজ্যিক ও ইসলামি ব্যাংকিংয়ের পাশাপাশি বইটিতে স্থান পেয়েছে টেকসই অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল রূপান্তর ও রাজনৈতিক অর্থনীতি। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় সংস্কার নিয়েও আলোচনা করা হয়েছে বইটিতে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইবিএমের অধ্যাপক নেহাল আহমেদ, ডিনেটের চেয়ারম্যান ও বইটির লেখক শাহ মো. আহসান হাবিব, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহিত রহমান, বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী, সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, কেএইচআইয়ের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম, ডিনেটের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান এবং বইটির প্রকাশক পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রিয়েটিভ অফিসার এ জেড এম সাইফুদ্দিন প্রমুখ।