যেসব জায়গায় আগামীকাল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল মঙ্গলবার দেশের ১৫৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এদিন ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে সরকার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সেখানে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা আগামীকাল বন্ধ থাকবে। এ ছাড়া সব ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও বন্ধ থাকবে।
পৃথক একটি প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেসব উপজেলায় অবস্থিত ফাইন্যান্স কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথ আগামীকাল বন্ধ থাকবে।
যেসব উপজেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তার তালিকা সংযুক্ত করা হলো: