আজকের বিনিময় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।

আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম অপরিবর্তিত আছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৭৫ পয়সা।

প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বাজারে মিশ্র প্রবণতা বিরাজ করছে। দাম বাড়ার তালিকায় আছে ইউরো, পাউন্ড, রুপি ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ইউয়ান, ইয়েন ও অস্ট্রেলীয় ডলারের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।