৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক বাংলাদেশকে নাগরিকদের জন্য স্বাস্থ্য সুবিধা বাড়াতে ৩০ কোটি মার্কিন ডলার দেবে। বর্তমান বাজারদর অনুযায়ী এই অর্থ স্থানীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৮৫০ কোটি টাকার মতো (প্রতি ডলার ৯৫ টাকা ধরে)। কোডিড-১৯ মহামারি থেকে উত্তরণে স্বাস্থ্য পরিষেবার পরিধি, নগরকেন্দ্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও অত্যাবশ্যকীয় নাগরিক সুবিধা বাড়ানোর প্রকল্পে এই অর্থ দেওয়া হবে।

গতকাল রোববার ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এ ব্যাপারে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তিতে ইআরডি সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন সই করেন। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে ২ শতাংশ সুদে ৫ বছরের রেয়াত কালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স রিকভারি’ শীর্ষক প্রকল্পে এই অর্থ দেবে বিশ্বব্যাংক।