আজকের বিনিময় হার

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। গতকাল মঙ্গলবারের ধারাবাহিকতায় আজও বাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩৫ পয়সা। সর্বনিম্ন দাম ১২২ টাকা ৩২ পয়সা। সম্প্রতি বিশ্ববাজারে ডলারের দাম বাড়লেও দেশের বাজারে কয়েক মাস ধরেই স্থিতিশীল। ইরান–ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ডলারের দাম কিছুটা বাড়তে শুরু করেছে।

আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, রুপি, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার ও ইউয়ান। অপরিবর্তিত আছে ইয়েনের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।