নির্বাচনের আগে শেষ কর্মদিবসে সামান্য বাড়ল ডলারের দাম
আজ মঙ্গলবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন শেষ হয়েছে। ১৩তম জাতীয় নির্বাচনের আগে শেষ কর্মদিবসে আজ ডলারের দাম সামান্য বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩১ পয়সা। সর্বনিম্ন ও গড় একই—১২২ টাকা ৩০ পয়সা। বিশ্ববাজারে ডলারের দাম কমলেও দেশের বাজারে কয়েক মাস ধরেই ডলারের দাম স্থিতিশীল।
আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম বেড়েছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার, ইউয়ান। অপরিবর্তিত আছে ইয়েনের দাম। সামান্য কমেছে রুপির দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।