আগামী শনি ও বুধবার চট্টগ্রামে ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি ও রপ্তানিবাণিজ্য নির্বিঘ্ন রাখার জন্য ৩১ জুলাই শনিবার ও ৪ আগস্ট বুধবার চট্টগ্রামের কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে।

এ দুই দিন খোলা থাকবে মূলত আগ্রবাদ ও খাতুনগঞ্জ এলাকার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

এ দুই দিন খোলা থাকবে মূলত আগ্রবাদ ও খাতুনগঞ্জ এলাকার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানি ও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক চালু রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থবিধি মেনে এসব শাখা খোলা রাখতে হবে। বেলা তিনটা পর্যন্ত লেনদেন চললেও শাখাগুলো খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত।

করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক এক সিদ্ধান্তে জানায়, করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। ফলে আজ থেকে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংকগুলো। তবে নতুন নির্দেশনার ফলে কাল শনিবার চট্টগ্রামের কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। একইভাবে সারা দেশে ব্যাংক বন্ধ থাকলেও বুধবারও ওই সব শাখা খোলা থাকবে।