এফএএস ফাইন্যান্স এমডির বিদেশযাত্রা আটকে দিল কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রীতিশ কুমার সরকারের বিদেশযাত্রা আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা ও তার কার্যবিবরণী চূড়ান্ত না হওয়া পর্যন্ত এমডিকে দেশের বাইরে না যাওয়ার জন্য চিঠি দিয়েছে। এফএএস ফাইন্যান্সও তাঁকে আপাতত ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

এফএএস ফাইন্যান্সও আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের মালিকানাধীন প্রতিষ্ঠান। পি কের ঋণ কেলেঙ্কারির কারণে প্রতিষ্ঠানটি এখন ধুঁকছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, গত ৬ মে এফএএস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভায় এমডি প্রীতিশ কুমার সরকারকে চলতি মাসের ৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত আমেরিকা যাওয়ার ছুটির অনুমোদন দেওয়া হয়। ব্যক্তিগত কাজে তিনি এই সময়ে আমেরিকায় অবস্থান করবেন বলে পর্ষদকে অবহিত করেন। তখন এফএএস ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন পি কে হালদারের ব্যবসায়িক অংশীদার মো. জাহাঙ্গীর আলম।

গত ১ জুন প্রতিষ্ঠানটির পুরোনো পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দেয় বিএসইসি। কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরা সম্মিলিতভাবে সব সময় ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১ জুন প্রতিষ্ঠানটির পুরোনো পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দেয় বিএসইসি। কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরা সম্মিলিতভাবে সব সময় ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত ৩০ এপ্রিলের হিসাবে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে সম্মিলিতভাবে শেয়ার ছিল ১৩ দশমিক ২০ শতাংশ।
নতুন পর্ষদে যে পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়, তাঁরা হলেন এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফউদ্দিন খান, অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা সেনা কর্মকর্তা আবু সৈয়দ মোহাম্মদ আলী, ঋণমান যাচাইকারী সংস্থা ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) উপপ্রধান নির্বাহী সৈয়দ আবদুল্লাহ আল মামুন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের ফ্যাকাল্টি মেম্বার মো. সেলিম। এ পাঁচ স্বতন্ত্র পরিচালকের মধ্যে নুরুল আমিনকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে নতুন পর্ষদ প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নতুন পর্ষদের প্রথম সভা ও তার কার্যবিবরণীর অনুমোদন না হওয়া পর্যন্ত এমডিকে দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখার জন্য অনুরোধ করা হলো।

এ অবস্থায় আজ রোববার নতুন চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নতুন পর্ষদের প্রথম সভা ও তার কার্যবিবরণীর অনুমোদন না হওয়া পর্যন্ত এমডিকে দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখার জন্য অনুরোধ করা হলো। সূত্র জানায়, এফএএসের নতুন পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। এতে এমডিকে দেওয়া ছুটি বাতিলের কথা রয়েছে।
যোগাযোগ করা হলে নতুন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আজ পর্ষদের সভা হয়, সেখানে এমডির বিদেশযাত্রায় কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া নিষেধাজ্ঞার নির্দেশনা কার্যকরের সিদ্ধান্ত হয়েছে। এমডি এখনই দেশের বাইরে যাওয়ার অনুমতি পাবেন না।’

পি কে হালদার ২০১৪-১৫ সালের দিকে নামে-বেনামে প্রতিষ্ঠানটির দখল নেন। দখলে নেওয়ার পর ২০১৫-১৭ সালের মধ্যে বিভিন্ন নামে প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৩২৯ কোটি টাকা বের করে নেওয়া হয়।

জানা গেছে, পি কে হালদার ২০১৪-১৫ সালের দিকে নামে-বেনামে প্রতিষ্ঠানটির দখল নেন। দখলে নেওয়ার পর ২০১৫-১৭ সালের মধ্যে বিভিন্ন নামে প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৩২৯ কোটি টাকা বের করে নেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ১৮১ কোটি টাকার সুবিধাভোগী পি কে হালদার একাই, যে টাকা আর ফেরত আসছে না। সংকটে পড়া এফএএস ফাইন্যান্সের এমডি প্রীতিশ কুমার সরকার আলোচিত পি কে হালদারের মনোনীত এমডি। তবে তাঁর নিয়োগের আগেই প্রতিষ্ঠানটি থেকে অর্থ বের করে নেন পি কে হালদার। সেই অর্থ আর ফেরত আসছে না। আর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন কারণে ব্যবস্থা নিতে পারছিল না বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে ব্যবস্থা নেয় বিএসইসি।
পর্ষদ পুনর্গঠনসংক্রান্ত বিএসইসির আদেশে বলা হয়েছিল, বর্তমান স্বতন্ত্র পরিচালকেরা দায়িত্বে থাকতে পারবেন না। শুধু প্রতিষ্ঠানটির মালিকানায় থাকা পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল ও রেপটাইলস ফার্মের একজন করে দুজন প্রতিনিধি নতুন পর্ষদে থাকতে পারবেন।